বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) কৃষি কর্মসূচির পলাশবাড়ী শাখার উদ্যোগে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে সমিতির ৬০০ জন সদস্যের মাঝে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।
২৭ অক্টোবর মঙ্গলবার সকালে পলাশবাড়ী পৌর শহরে বিজ অফিস চত্বরে সদস্যদের মাঝে এ বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশবাড়ী শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক সোহেল রানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী বিজের শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ম্যানেজার আনোয়ার জাহিদ।
তাঁরা অনুষ্ঠানে সমিতি অফিসের উপকারভোগীদের মাঝে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে শাক-সবজির গুরুত্ব তুলে ধরেন।
এ কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী সদস্যকে লাল শাক, মিষ্টি কুমড়া, গাজর, লাউ ও সিমের বীজ দেওয়া হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার আ. লতিফ।
kalprakash.com/IM