বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২২:২১
শিরোনাম
● মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ● শাকিল হত্যার অভিযোগে এমপিপুত্র মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার ● স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক ● সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে তাৎক্ষণিক সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা ● নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা ● কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর কারণ উদঘাটনে সহপাঠীদের স্মারকলিপি ● জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় নিষ্পত্তি ● পলাশবাড়ীতে বিজ কৃষি কর্মসূচির উদ্যোগে সদস্যদের মাঝে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ ● স্বাস্থ্য মন্ত্রীর আগমন উপলক্ষে কসবায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ● প্রতীক নিয়ে তুলকালাম: ছোট ভাই ও ভাগনের হামলায় বড় ভাই আহত ● মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ● শাকিল হত্যার অভিযোগে এমপিপুত্র মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার ● স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক ● সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে তাৎক্ষণিক সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা ● নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা ● কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর কারণ উদঘাটনে সহপাঠীদের স্মারকলিপি ● জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় নিষ্পত্তি ● পলাশবাড়ীতে বিজ কৃষি কর্মসূচির উদ্যোগে সদস্যদের মাঝে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ ● স্বাস্থ্য মন্ত্রীর আগমন উপলক্ষে কসবায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ● প্রতীক নিয়ে তুলকালাম: ছোট ভাই ও ভাগনের হামলায় বড় ভাই আহত

হুথি হামলা বন্ধে এক বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৫
শেয়ার: mail
হুথি হামলা বন্ধে এক বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

সৌদি আরবে হুথিদের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতিতে রাজি করাতে ইরানের মধ্যস্থতায় ১০০ কোটি (এক বিলিয়ন) ডলারের আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে রিয়াদ। ইসরায়েলি এক সংবাদমাধ্যমের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের অবকাঠামো লক্ষ্য করে হুথিদের হামলা পুরোপুরি বন্ধ করাই এ প্রস্তাবের মূল উদ্দেশ্য।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাজধানী তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের আকস্মিক সফরের সময় এ বিষয়ে আলোচনা হয়। আঞ্চলিক উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দেয় ইরান। তবে আর্থিক সহায়তার প্রস্তাব এবং সংশ্লিষ্ট আলোচনার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সৌদি প্রতিরক্ষামন্ত্রী হারকিউলিস সামরিক পরিবহন বিমানে করে তেহরানে যাওয়ার সময় সঙ্গে ১০০ কোটি ডলার নিয়ে গিয়েছিলেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের সদস্যদেশগুলোর প্রতিনিধিদের তেহরান সফর চলমান সংকটে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ। সংলাপ ও কূটনৈতিক সমাধান উৎসাহিত করা এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগকে সমর্থন করাও এ সফরের উদ্দেশ্য।

আলোচনায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মকর্তা মহসেন রেজায়ি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কর্মকর্তারা।

সূত্র: এনডিটিভি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

হুথি হামলা বন্ধে এক বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

বিস্তারিত কমেন্টে