বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪৯:৫৫
শিরোনাম
● বাঘাইছড়িতে নানা কর্মসূচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ● জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের ● জবির বিতর্ক সংগঠনের নির্বাচন নিয়ে তিন দফা দাবি ● আগুনে পুড়ল নায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়ি, ম্যানেজারসহ দুইজন কারাগারে ● পাবনায় বাসচাপায় কলেজছাত্র নিহত, নারী আহত ● ইবির ৫ম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ● পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, চালকের বিরুদ্ধে ব্যবস্থা ● মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সম্ভাব্য সময় জানালেন প্রতিমন্ত্রী নুর ● ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেয়েছে ভারতীয় কোম্পানি ● গহনা চুরির অপবাদে নির্যাতনের অভিযোগ, বিষপানে গৃহবধূর আত্নহত্যা ● বাঘাইছড়িতে নানা কর্মসূচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ● জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের ● জবির বিতর্ক সংগঠনের নির্বাচন নিয়ে তিন দফা দাবি ● আগুনে পুড়ল নায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়ি, ম্যানেজারসহ দুইজন কারাগারে ● পাবনায় বাসচাপায় কলেজছাত্র নিহত, নারী আহত ● ইবির ৫ম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ● পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, চালকের বিরুদ্ধে ব্যবস্থা ● মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সম্ভাব্য সময় জানালেন প্রতিমন্ত্রী নুর ● ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেয়েছে ভারতীয় কোম্পানি ● গহনা চুরির অপবাদে নির্যাতনের অভিযোগ, বিষপানে গৃহবধূর আত্নহত্যা

ইবির ৫ম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:০৬
শেয়ার: mail
ইবির ৫ম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস কর্তৃক প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানা যায়। ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০)-এর সংশ্লিষ্ট ধারার আলোকে রাষ্ট্রপতি ও আচার্য আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়টির ৫ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার সম্মতি জ্ঞাপন করেছেন। একই সঙ্গে সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, আট বছর আগে ২০১৮ সালের ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির চতুর্থ ও সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে ৫ম সমাবর্তন আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। সেখানে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ইবির পঞ্চম সমাবর্তন আয়োজনের ব্যাপারে সম্মতি দেন রাষ্ট্রপতি। পরে ২ ফেব্রুয়ারি তারিখে সমাবর্তন আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইবির ৫ম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি

বিস্তারিত কমেন্টে