শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৩৬:৪৯
শিরোনাম
বসতবাড়িতে হামলা ও টাকা লুটের মামলায় গ্রেপ্তার ৪ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুই ইন্টার্নের প্রেসক্রিপশন, ‘অনুমতি’ দেওয়ার কথা স্বীকার তত্ত্বাবধায়কের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক দীপিকার বেবি বাম্প নিয়ে নেটিজেনদের সন্দেহ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী ৩১ বছর পর বিয়ের পুরোনো ছবি প্রকাশ, আবেগঘন বার্তা ওমর সানীর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, ‘হয় আমি থাকব, না হয় অনিয়ম-দুর্নীতি’ যুক্তরাষ্ট্রে ডিজেলের আকাশছোঁয়া দাম মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে রেকর্ড রিজার্ভ বেড়েছে ৭.৬১ বিলিয়ন ডলার, বাড়ছে নতুন প্রশ্ন বসতবাড়িতে হামলা ও টাকা লুটের মামলায় গ্রেপ্তার ৪ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুই ইন্টার্নের প্রেসক্রিপশন, ‘অনুমতি’ দেওয়ার কথা স্বীকার তত্ত্বাবধায়কের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক দীপিকার বেবি বাম্প নিয়ে নেটিজেনদের সন্দেহ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী ৩১ বছর পর বিয়ের পুরোনো ছবি প্রকাশ, আবেগঘন বার্তা ওমর সানীর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, ‘হয় আমি থাকব, না হয় অনিয়ম-দুর্নীতি’ যুক্তরাষ্ট্রে ডিজেলের আকাশছোঁয়া দাম মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে রেকর্ড রিজার্ভ বেড়েছে ৭.৬১ বিলিয়ন ডলার, বাড়ছে নতুন প্রশ্ন

দীপিকার বেবি বাম্প নিয়ে নেটিজেনদের সন্দেহ

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫০
শেয়ার: mail
দীপিকার বেবি বাম্প নিয়ে নেটিজেনদের সন্দেহ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দেওয়ার কয়েক মাস পর প্রকাশ্যে বেবি বাম্প দেখালেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তবে অভিনেত্রীর মাতৃত্বকালীন ফটোশুট প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, দীপিকার বেবি বাম্প আদৌ সত্যি কি না।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মেয়ে দুয়ার জন্মদিন উপলক্ষে একগুচ্ছ মাতৃত্বকালীন ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন দীপিকা। ছবিগুলোতে অভিনেত্রীর মাতৃত্বকালীন লুক প্রশংসা কুড়ালেও, একই সঙ্গে বেবি বাম্প নিয়ে সন্দেহ প্রকাশ করেন কয়েকজন।

নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তোলেন—দীপিকা সত্যিই অন্তঃসত্ত্বা কি না, নাকি ফটোশুটে কৃত্রিম বেবি বাম্প ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলেও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

তবে দীপিকার এক অনুরাগী আরশিয়া মুরজানি নিন্দুকদের সমালোচনা করে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, মাতৃত্ব নিয়ে কোনো তারকা মিথ্যা বলছেন—এমনটা ধরে নেওয়া ঠিক নয়। দীপিকা তার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন এবং এই সময়টুকু তাকে নিজের মতো করে উপভোগ করতে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আরশিয়ার সেই পোস্টে লাইক দিয়েছেন দীপিকা। যদিও সরাসরি কোনো জবাব দেননি অভিনেত্রী, তার এই প্রতিক্রিয়াকেই অনেকেই নিন্দুকদের উদ্দেশে পরোক্ষ জবাব হিসেবে দেখছেন।

এর আগে গত ১৯ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছিলেন দীপিকা। সেখানে তার মেয়ে দুয়ার হাতে দেখা যায় একটি প্রেগন্যান্সি টেস্ট কিট। ছবির ক্যাপশনে দুটি ‘ইভিল আই’ ইমোজি দিয়ে দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী।

এদিকে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রথম সন্তান দুয়া। মেয়ের জন্মের পর এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি—যদিও বেবি বাম্প নিয়ে ছড়ানো নানা জল্পনা-কল্পনা নিয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি দীপিকা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দীপিকার বেবি বাম্প নিয়ে নেটিজেনদের সন্দেহ

বিস্তারিত কমেন্টে