শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৫২:১১
শিরোনাম
Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন

অবন্তী সিঁথি ও তামিম ইসলামের নতুন দ্বৈত গান ‘প্রিয় কবিতা’

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০
শেয়ার: mail
অবন্তী সিঁথি ও তামিম ইসলামের নতুন দ্বৈত গান ‘প্রিয় কবিতা’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গত কয়েক বছর ধরে নিয়মিত মৌলিক গান প্রকাশের মাধ্যমে সংগীতাঙ্গনে নিজের অবস্থান শক্ত করছেন তরুণ শিল্পী তামিম ইসলাম। সাম্প্রতিক সময়ে বেশ কিছু মেলোডি ও রোমান্টিক দ্বৈত গান গেয়ে দর্শক-শ্রোতাদের মাঝে আলোচনায় এসেছেন তিনি। এর মধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার সঙ্গে ‘ঠোঁটপেন্সিল’, নিশ্চুপ বৃষ্টির সঙ্গে ‘ঘুম ঘুম চোখ’, নদীর সঙ্গে ‘মিশে আছি দুজনেই’ এবং আতিয়া আনিসার সঙ্গে গাওয়া ‘অবহেলা’ গানগুলো শ্রোতামহলে সমাদৃত হয়েছে।

সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল অবন্তী সিঁথির সঙ্গে তামিম ইসলামের নতুন দ্বৈত গান ‘প্রিয় কবিতা’। গানটির কথা লিখেছেন গীতিকার তারেক আনন্দ। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন তামিম নিজেই। গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘তামিম ইসলাম’-এ উন্মুক্ত করা হয়েছে।

নতুন গান প্রসঙ্গে তামিম ইসলাম বলেন, ‘আমার প্রকাশিত গানগুলোর জন্য শুরু থেকেই শ্রোতাদের আন্তরিক ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি। এবার গাইলাম প্রিয় অবন্তী সিঁথি আপুর সঙ্গে। নিজের সেরা গায়কি দেওয়ার চেষ্টা করেছি। সিঁথি আপুর চমৎকার কণ্ঠ আর সুন্দর কথার সমন্বয়ে তৈরি গানটি সবার পছন্দ হবে বলে আমার বিশ্বাস।’

ছায়ানট থেকে নজরুলসংগীতের কোর্স সম্পন্ন করা এই তরুণ শিল্পী জানান, সংগীতে নিয়মিত পথ চলাই তার মূল লক্ষ্য। তার একটি নিজস্ব রেকর্ডিং স্টুডিও রয়েছে। নিজের সুর করা প্রায় ৪০টিসহ এ পর্যন্ত তার প্রকাশিত গানের সংখ্যা প্রায় ৭০টি। ভবিষ্যতে চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবে নিয়মিত কাজ করার স্বপ্ন দেখেন তিনি। সংগীতে নিজের দক্ষতাকে আরও শাণিত করতে সম্প্রতি তিনি ছায়ানটে উচ্চাঙ্গ সংগীতের কোর্সেও ভর্তি হয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অবন্তী সিঁথি ও তামিম ইসলামের নতুন দ্বৈত গান ‘প্রিয় কবিতা’

বিস্তারিত কমেন্টে