শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৬:৪৩
শিরোনাম
Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন

চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৭
শেয়ার: mail
চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পণ্যবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫ জন আরোহী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লাইবেরিয়ার পতাকাবাহী ১৯০ মিটার দীর্ঘ বাল্ক ক্যারিয়ার ‘ওশান মেলোডি’ মেরামতের জন্য বেইহাই শিপবিল্ডিং ইয়ার্ডে অবস্থান করছিল। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে হঠাৎ জাহাজটিতে আগুন ধরে যায়। ওই সময় জাহাজটিতে মোট ৪২ জন আরোহী ছিলেন। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক প্রচেষ্টায় দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উদ্ধারকর্মীরা আহত ৫ জনসহ ১৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পাঁচজনকে উদ্ধারে এখনো তল্লাশি চলছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং জরুরি ভিত্তিতে সর্বোচ্চ উদ্ধার তৎপরতা পরিচালনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

শিল্প নিরাপত্তা বিধিমালার দুর্বলতার কারণে চীনে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় শিল্প দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে চলতি বছরের মে মাসে দেশটির মধ্যাঞ্চলে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৩৭ জন এবং জুলাইয়ে ফুজিয়ান প্রদেশের একটি জুতা কারখানায় আগুনে ২৮ জন প্রাণ হারান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন

বিস্তারিত কমেন্টে