শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৯:৪০
শিরোনাম
Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫
শেয়ার: mail
দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক না কেন, সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

দুদকের প্রতিনিধিদলে অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং সচিব মো. সাইদুর রহমান খান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সামগ্রিক কর্মকাণ্ড, গৃহীত বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান নানাবিধ সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে কমিশনের কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করতে রাষ্ট্রপতির অভিভাবকসুলভ সহযোগিতা কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, প্রশাসনিক অনিয়ম ও জবাবদিহিতার অনুপস্থিতির কারণে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, জাতির অগ্রগতি ও ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি নির্ভর করছে দুর্নীতি সফলভাবে দমন ও নিয়ন্ত্রণের ওপর। তাই কোনো রক্তচক্ষুর পরোয়া না করে দুদককে পূর্ণ সততা ও পেশাগত সাহসিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।

আদালতে দীর্ঘদিনের বিপুলসংখ্যক বিচারাধীন দুর্নীতি মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত আইনি নিষ্পত্তির তাগিদ দেন রাষ্ট্রপতি। বিশেষ করে গুরুতর ও বৃহৎ আর্থিক অনিয়মের ঘটনায় দ্রুত অনুসন্ধান সম্পন্ন করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া দুর্নীতিবিরোধী সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা ও ইতিবাচক প্রচার কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিক ও আইনগত দায়িত্ব পালনে দুদককে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিস্তারিত কমেন্টে