মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৮:১০
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন মেলেনি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১
শেয়ার: mail
জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন মেলেনি

জুলাই বিপ্লব ঘিরে দায়ের হওয়া দুটি পৃথক হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ।

বৃহস্পতিবার হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান তিনি। তবে শুনানি শেষে তাঁর আবেদন ফিরিয়ে দেন হাইকোর্ট।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে করা। ২০২৫ সালের ২ মে মামলাটি দায়ের হয়। এতে শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি আমলে নিয়ে শাহবাগ থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন।

মামলায় আসামি হওয়া ১৪ অভিনয়শিল্পীর তালিকায় রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।

এ মামলায় সাংবাদিকদের মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা ও মুন্নী সাহাসহ ১৫ জন এবং শিক্ষাবিদদের মধ্যে ড. মুহম্মদ জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মীজানুর রহমান ও ড. মুনতাসীর মামুনসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়া গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার ও লাকী আক্তারকেও আসামি করা হয়েছে।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া অপর একটি হত্যা মামলাতেও চিত্রনায়ক রিয়াজের নাম রয়েছে। ওই দুই মামলাতেই আইনি সুরক্ষার জন্য তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন দাখিল করেছিলেন। কিন্তু শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন গ্রহণ না করে তা ফিরিয়ে দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন মেলেনি

বিস্তারিত কমেন্টে