বাংলাদেশ ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পাবিপ্রবিতে পেশাগত দক্ষতা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দিনব্যাপী স্কিল অ্যান্ড প্রফেশনালিজম ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদুল হক। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের দক্ষ হতে হবে এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে এবং প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করতে হবে। এমনভাবে নিজেকে তৈরি করতে হবে, যাতে অন্যরাও তাদের কাজের জন্য আপনাকে খুঁজে নেয়। কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। প্রশিক্ষণ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যাতে দেশ ও জাতি উপকৃত হয়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণের পুরো সময় উপস্থিত থাকতে হবে এবং শেখার আগ্রহ থাকতে হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মূল্যায়নের ব্যবস্থা থাকা প্রয়োজন। পাশাপাশি আমাদের সময়ানুবর্তী হতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, সঠিক সময়ে অফিসে আসতে হবে এবং অফিস চলাকালে দায়িত্বশীলভাবে কর্মস্থলে থাকতে হবে। নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার (গ্রেড-২) শেখ মাহমুদ কানন।

সোমবার, ২৯ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাবিপ্রবিতে পেশাগত দক্ষতা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬