বাংলাদেশ ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বিশ্বকাপের আমেজে জাবি, ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের র‍্যালি ও প্রীতি ম্যাচ

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে রম্য বিতর্ক, শুভেচ্ছা র‍্যালি এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে হলের কমন রুমে রম্য বিতর্কের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করেন শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল হালিম এবং ডেপুটি স্পিকারের দায়িত্বে ছিলেন হলের আবাসিক শিক্ষক সিয়াম আহমেদ। বিতর্ক শেষে উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। একই সঙ্গে দুই দল থেকে একজন করে সেরা বিতার্কিক নির্বাচিত করা হয়।

এরপর অংশগ্রহণকারীরা শুভেচ্ছা র‍্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে যান। পরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক দল ৪-২ গোলের ব্যবধানে জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান সম্পর্কে হল সংসদের জিএস মাসুদ রানা পাইলট মিসটু বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি নতুন ও পুরোনো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে এটি বিশ্বকাপের উন্মাদনা ও উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করবে।

হল সংসদের ভিপি মারুফ হোসেন বলেন, বিশ্বকাপ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। রম্য বিতর্ক, শুভেচ্ছা র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে মিলিত হওয়ার সুযোগ পেয়েছে, যা তাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, “ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্কটি অত্যন্ত উপভোগ্য ছিল। উভয় দলই নিজেদের অবস্থান যুক্তির মাধ্যমে চমৎকারভাবে তুলে ধরেছে। পরে র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আনন্দঘন সময় কাটিয়েছে। এ ধরনের আয়োজন ক্যাম্পাসে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ আরও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি।”

শুক্রবার, ২৬ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের আমেজে জাবি, ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের র‍্যালি ও প্রীতি ম্যাচ

প্রকাশিত: ১২:৩১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬