বাংলাদেশ ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে তেজগাঁও কলেজ অধ্যক্ষের নিকট ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিনের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তেজগাঁও কলেজ সংসদ।

রোববার (২১ জুন) ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ কলেজ প্রশাসনের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজে অযৌক্তিক ফি বৃদ্ধি, ছাত্র সংসদ নির্বাচন না থাকা এবং বিভিন্ন মৌলিক সুবিধার সংকটে তারা ভুগছেন। এসব সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ছাত্র ইউনিয়ন প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তেজগাঁও কলেজ সংসদের আহ্বায়ক সৈয়দ আমান বলেন, “তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অযৌক্তিক ফি বৃদ্ধি, ছাত্র সংসদ নির্বাচন না থাকা এবং মৌলিক সুবিধার সংকটে ভুগছে। আমরা প্রশাসনের কাছে শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো তুলে ধরেছি।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি প্রশাসন দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে। অন্যথায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্র ইউনিয়ন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।”

ছাত্র ইউনিয়নের নেতারা আশা প্রকাশ করেন, প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

সোমবার, ২২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে তেজগাঁও কলেজ অধ্যক্ষের নিকট ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

প্রকাশিত: ০৩:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬