উৎসবমুখর পরিবেশে তেজগাঁও কলেজের স্নাতকোত্তর (মাস্টার্স) প্রথম পর্ব ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) কলেজের অডিটোরিয়াম-১ এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর নূর নবী আল মাহমুদ এবং প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম।
এ ছাড়া অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন বলেন, “তোমরা দেশের জন্য নিজেদের সম্পদ হিসেবে গড়ে তোলো এবং নিজেদের যোগ্যতা প্রমাণ করো। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমার শিক্ষার্থীরা অন্যদের চেয়ে আলাদা। তোমরা অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করতে পারবে।”
তিনি শিক্ষার্থীদের একাডেমিক জীবন, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তাদের সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানটি নবাগত শিক্ষার্থীদের জন্য কলেজজীবনের নতুন অধ্যায়ের শুভ সূচনা হিসেবে বিবেচিত হয়।
তেজগাঁও কলেজ প্রতিনিধি 





















