বাংলাদেশ ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

মসজিদের ইমামের বয়ান শুনে আর্জেন্টিনা সমর্থকের ব্যানার ছেঁড়া, উদ্দেশ্য নিয়ে স্থানীয়দের প্রশ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামে ধর্মীয় বয়ানকে কেন্দ্র করে আর্জেন্টিনা ফুটবল দলের এক সমর্থকের ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত ২০ জুন (শুক্রবার) নোয়াপাড়া দিঘির পাড় বাইতুল নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মসজিদের ইমাম মাওলানা হাফেজ ইউনুস সাহেবের বয়ান শুনে আর্জেন্টিনা সমর্থক মো. ফারুক হোসেন নিজের টানানো আর্জেন্টিনা দলের ব্যানার নিজেই খুলে ছিঁড়ে ফেলেন।

ফারুক হোসেন বলেন, বয়ানে ইমাম উল্লেখ করেন, “পৃথিবীতে যার সঙ্গে সম্পর্ক রাখবে, হাশরের ময়দানে তার সঙ্গেই দাঁড় করানো হবে।” এ বক্তব্য শোনার পর তিনি উপলব্ধি করেন, তিনি একজন মুসলিম, আর আর্জেন্টিনা একটি অমুসলিম রাষ্ট্র। তাই ওই দলের সমর্থনে ব্যানার টাঙিয়ে রাখা তার জন্য সমীচীন নয়। এ উপলব্ধি থেকেই তিনি নিজের টানানো ব্যানার সরিয়ে ফেলেছেন বলে দাবি করেন।

তবে ঘটনার পর ব্যানার ছেঁড়ার ভিডিও নিজেই ধারণ করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে প্রচার করেন ফারুক। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বারবার বলেন, “ভাই, আমার নাম উল্লেখ করে নিউজ করে দিয়েন।”

অন্যদিকে, স্থানীয় একাধিক বাসিন্দা দাবি করেন, পুরো ঘটনাটি ছিল আলোচনায় আসার উদ্দেশ্যে পরিকল্পিত। তাদের অভিযোগ, ফারুক নিজের ব্যানার নিজেই ছিঁড়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, “এটি ধর্মীয় অনুপ্রেরণার চেয়ে ভাইরাল হওয়ার প্রচেষ্টাই বেশি বলে মনে হয়েছে।”

তবে ফারুক হোসেনের বক্তব্য ও স্থানীয়দের অভিযোগ—দুই পক্ষের অবস্থানকে ঘিরে এলাকায় যেমন আলোচনা চলছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।

রবিবার, ২১ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মসজিদের ইমামের বয়ান শুনে আর্জেন্টিনা সমর্থকের ব্যানার ছেঁড়া, উদ্দেশ্য নিয়ে স্থানীয়দের প্রশ্ন

প্রকাশিত: ০৫:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬