বাংলাদেশ ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রচারদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির হোসেন মৃধার মৃত্যু

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচারদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির হোসেন মৃধা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্থানীয় সময় শনিবার (২০ জুন) দুর্ঘটনাটি ঘটে বলে পারিবারিক ও সংগঠন সূত্রে জানা গেছে।

কবির হোসেন মৃধার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও দেশের বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি একজন মানবিক, দানশীল এবং সদালাপী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও প্রবাসী বাংলাদেশিরা। অনেকে তাঁর জনকল্যাণমূলক কর্মকাণ্ড, মানুষের প্রতি আন্তরিকতা এবং সংগঠনের প্রতি নিবেদিত ভূমিকার কথা স্মরণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচারদলের নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, কবির হোসেন মৃধার মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এবং তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পর্কে পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শনিবার, ২০ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রচারদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির হোসেন মৃধার মৃত্যু

প্রকাশিত: ১১:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬