বাংলাদেশ ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

কুবি ছাত্রদলের ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবুল বাশারকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আতিকুর রহমান। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইফুল ইসলাম, রিয়াজ উদ্দীন অন্তর, সাগর আহমেদ, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তারিকুল ইসলাম এবং মো. সাইদুল ইসলাম শাওন।

নবগঠিত কমিটির সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, “আলহামদুলিল্লাহ। প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এবং আমার নেতা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমাকে মূল্যায়ন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ এ পথচলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যেসব সহযোদ্ধা আমার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি কমিটিতে মনোনীত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”

আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই কমিটি পেয়েছে। এজন্য কেন্দ্রীয় ছাত্রদলকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের প্রতি আস্থা রেখে এই কমিটি অনুমোদন করেছেন, এজন্য তাঁর প্রতিও কৃতজ্ঞতা। নবগঠিত কমিটির সদস্যরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি।”

সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

কুবি ছাত্রদলের ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত: ০৬:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬