দেশের সব গণপরিবহণে ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার (১৫ জুন) গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এর আগে ১১ জুন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
বিআরটিএ জানায়, গণপরিবহণ ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সড়ক নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও কার্যকর হয়। নতুন নিয়ম অনুযায়ী, জিপিএস ডিভাইস সংযুক্ত না থাকলে যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে না।
সংস্থাটি আরও জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন বিআরটিএর স্থানীয় কার্যালয় এবং ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গণপরিবহন মালিক ও সংশ্লিষ্টদের এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
কাল প্রকাশ 






















