বাংলাদেশ ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

টস জয়ের পর ব্যাট হাতে বাংলাদেশের লড়াই, বিপর্যয় কাটিয়ে এগোচ্ছে ইনিংস

অসুস্থতার কারণে খেলতে পারেননি বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার পরিবর্তে টস করতে নামেন নাজমুল হোসেন শান্ত, আর তাতেই দীর্ঘ টস-খরা কাটে বাংলাদেশের। টানা ছয় ম্যাচ পর টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছে। ক্রিজে রয়েছেন লিটন দাস ও তাওহীদ হৃদয়।

ম্যাচটির জন্য বাংলাদেশ দলে আনা হয়েছে দুটি পরিবর্তন। অসুস্থ মিরাজের জায়গায় সুযোগ পেয়েছেন শেখ মেহেদি হাসান। ২০২৩ বিশ্বকাপের পর এই প্রথম ওয়ানডে দলে ফিরলেন তিনি। এছাড়া বিশ্রামে রাখা হয়েছে নাহিদ রানাকে। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ফলে পুরো সিরিজেই একাদশের বাইরে থাকলেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

অন্যদিকে অস্ট্রেলিয়া দলেও এসেছে দুটি পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন নাথান এলিস ও ম্যাট শর্ট। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন বেন ডোয়ারশুইস এবং অলিভার পিক।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: কুপার কনোলি, জশ ইংলিশ (অধিনায়ক ও উইকেটকিপার), ম্যাট রেনশ, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, অলিভার পিক, জাভিয়ের বার্টলেট, বেন ডোয়ারশুইস, রাইলি মেরেডিথ ও অ্যাডাম জ্যাম্পা।

রবিবার, ১৪ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

টস জয়ের পর ব্যাট হাতে বাংলাদেশের লড়াই, বিপর্যয় কাটিয়ে এগোচ্ছে ইনিংস

প্রকাশিত: ০১:৪৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬