বাংলাদেশ ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

দুগ্ধজাত পণ্য আমদানি কমাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

দুগ্ধজাত পণ্য আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার (১ জুন) বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের চাহিদা পূরণে যাতে ভবিষ্যতে দুগ্ধজাত পণ্য আমদানি করতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। একই সঙ্গে দুধ উৎপাদন বৃদ্ধিতে খামারিদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ ও উন্নত পরিবেশে বেড়ে উঠতে পারে। খামার ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার বিশেষভাবে সহযোগিতা করবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুগ্ধ খাতকে আরও শক্তিশালী করতে খামারিদের দক্ষতা বৃদ্ধি, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তি ও গবেষণাভিত্তিক কার্যক্রম বাড়ানো প্রয়োজন।

kalprakash.com/SS

সোমবার, ১ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

দুগ্ধজাত পণ্য আমদানি কমাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশিত: ০১:১৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬