বাংলাদেশ ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

প্রকাশ্যে ‘মালিক’-এর ফার্স্টলুক, ঈদে আসছে শুভ–মিম জুটির নতুন সিনেমা

সংগৃহীত ছবি

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম জুটির নতুন সিনেমা ‘মালিক’ আসছে ঈদে মুক্তি পাচ্ছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। প্রকাশিত দুটি পোস্টারে ভিন্নধর্মী দুটি আবহ তুলে ধরা হয়েছে, যা ইতিমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম পোস্টারে আরিফিন শুভকে দেখা গেছে মারমার কাট ও ভয়ংকর অ্যাকশন লুকে।

তার চোখেমুখে ফুটে উঠেছে প্রতিশোধের তীব্র আগুন। অন্যদিকে দ্বিতীয় পোস্টারজুড়ে ছিল রোমান্টিক আবহ। সেখানে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধে মোহময়ী রূপে হাজির হয়েছেন বিদ্যা সিনহা মিম। দুটি পোস্টারেই বিশেষভাবে তুলে ধরা হয়েছে সিনেমাটির ট্যাগলাইন— ‘রেভেঞ্জ হ্যাজ আ নিউ নেম’।

অ্যাকশনধর্মী গল্পে নির্মিত ‘মালিক’ সিনেমাটি আবর্তিত হয়েছে এক জেদি ও একরোখা মানুষের জীবনকে ঘিরে। নাম ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভর চরিত্রটি মায়ের সম্মান ও হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে নামা এক সাধারণ যুবকের গল্প বলবে।

সময়ের সঙ্গে সঙ্গে সেই যুবক কীভাবে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়, সেটিই উঠে আসবে পর্দায়। সিনেমাটিতে বিদ্যা সিনহা মিমকেও একেবারে নতুন এক চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা সাইফ চন্দন। তাঁর ভাষ্য, পর্দায় মিমকে লেডিসুপারস্টার হিসেবে উপস্থাপন করা হয়েছে। বর্তমানে কলকাতায় চলছে ‘মালিক’ সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ। নির্মাতার আশা, সিনেমাটি ঈদে দর্শকদের বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দেবে।

kalprakash.com/SS

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশ্যে ‘মালিক’-এর ফার্স্টলুক, ঈদে আসছে শুভ–মিম জুটির নতুন সিনেমা
জনপ্রিয় সংবাদ

প্রকাশ্যে ‘মালিক’-এর ফার্স্টলুক, ঈদে আসছে শুভ–মিম জুটির নতুন সিনেমা

প্রকাশিত: ০৪:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬