বাংলাদেশ ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

৭৯ বছর বয়সে না ফেরার দেশে ব্রিটিশ অভিনেতা মাইকেল কিটিং

মাইকেল কিটিং, সংগৃহীত ছবি।

ব্রিটিশ টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্লেকস সেভেন’ এবং ‘ইস্টএন্ডার্স’-এর অভিনেতা মাইকেল কিটিং মারা গেছেন। ডিমেনশিয়া রোগের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর গত ২৬ এপ্রিল রোববার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

বৃহস্পতিবার (২১ মে) মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে-কে দেওয়া এক বিবৃতিতে তার এজেন্ট ড্যান আইরেসন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাইকেল কিটিং নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে মারা যান।

ইংল্যান্ডের এডমন্টনে জন্ম নেওয়া কিটিং ষাটের দশকের শেষ দিকে অভিনয় জগতে প্রবেশ করেন। শুরুতে তিনি বিভিন্ন টেলিভিশন নাটক ও সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। এর মধ্যে ‘ডক্টর হু’, ‘স্পেশাল ব্রাঞ্চ’, ‘অমনিবাস’ ও ‘মেরি-গো-রাউন্ড’ উল্লেখযোগ্য।

তার ক্যারিয়ারের বড় মোড় আসে ১৯৭৮ সালে বিবিসির জনপ্রিয় সাই-ফাই সিরিজ ‘ব্লেকস সেভেন’-এ ভিলা রেস্টাল চরিত্রে অভিনয়ের মাধ্যমে। পরবর্তীতে দীর্ঘদিন চলা সোপ অপেরা ‘ইস্টএন্ডার্স’-এও তিনি অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও প্রযোজকরা শোক প্রকাশ করেন। ‘ব্লেকস সেভেন’-এর অডিও প্রযোজক পিটার আঙ্ঘেলিদেস জানান, মাইকেল কিটিংয়ের রসবোধ ও উপস্থিতি কাজের পরিবেশকে সবসময় প্রাণবন্ত করে রাখত। তার মতে, স্টুডিওতে কিটিংয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল অত্যন্ত আনন্দের এবং স্মরণীয়।

kalprakash.com/SS

শনিবার, ২৩ মে ২০২৬
৭৯ বছর বয়সে না ফেরার দেশে ব্রিটিশ অভিনেতা মাইকেল কিটিং
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

৭৯ বছর বয়সে না ফেরার দেশে ব্রিটিশ অভিনেতা মাইকেল কিটিং

প্রকাশিত: ১২:৪৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬