বাংলাদেশ ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

মাঝ আকাশে যাত্রীর অস্বাভাবিক আচরণ, কান্তাস ফ্লাইটে জরুরি অবতরণ

সংগৃহীত ছবি

৩৫ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইটে এক যাত্রীর অস্বাভাবিক আচরণের কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্তাসের একটি উড়োজাহাজ।

কান্তাসের কিউএফ২১ ফ্লাইটটি মেলবোর্ন থেকে যুক্তরাষ্ট্রের ডালাসের উদ্দেশে যাত্রা করেছিল। প্রায় সাত ঘণ্টা উড়ার পর ফ্লাইটটি ফরাসি পলিনেশিয়ার রাজধানী পাপিতেতে জরুরি অবতরণ করে।

ঘটনার সময় এক যাত্রী কেবিনের ভেতরে বিশৃঙ্খল আচরণ শুরু করেন এবং এক পর্যায়ে ‘বাইরে গিয়ে সিগারেট খাওয়ার’ দাবি জানান বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় দেন বলেও জানায় কর্তৃপক্ষ।

বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ক্রু ও যাত্রীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন এবং যাত্রী ও কেবিন ক্রুর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই যাত্রী ক্রুদের সঙ্গে তর্কে জড়ান এবং নির্দেশ অমান্য করে অশালীন ভাষায় প্রতিক্রিয়া দেন। একপর্যায়ে তাকে অস্থির অবস্থায় করিডরে হাঁটতেও দেখা যায়।

পাপিতেতে অবতরণের পর স্থানীয় কর্তৃপক্ষ তাকে বিমান থেকে নামিয়ে নেয়। পরে কান্তাস জানায়, ওই যাত্রীকে তাদের বা সহযোগী জেটস্টারের কোনো ফ্লাইটে ভবিষ্যতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।

অল্প সময় বিরতির পর ফ্লাইটটি আবার ডালাসের উদ্দেশে যাত্রা শুরু করে এবং পরদিন গন্তব্যে পৌঁছায়।

kalprakash.com/SS
সোমবার, ১৮ মে ২০২৬
মাঝ আকাশে যাত্রীর অস্বাভাবিক আচরণ, কান্তাস ফ্লাইটে জরুরি অবতরণ
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

মাঝ আকাশে যাত্রীর অস্বাভাবিক আচরণ, কান্তাস ফ্লাইটে জরুরি অবতরণ

প্রকাশিত: ০২:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬