বাংলাদেশ ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
শিরোনামঃ
Logo বিশ্বকাপ সামনে রেখে নতুন হেয়ারস্টাইলে নেইমার, ভক্তদের নজর মাঠের ফিটনেসে Logo স্ত্রীকে নিয়ে চলে যাওয়ার অভিযোগে প্রেমিকের স্ত্রীকে বিয়ে, টাঙ্গাইলে চাঞ্চল্য Logo বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ছবি ব্যবহার, ফরাসি ফুটবল ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপ্পে Logo রাত ১টার মধ্যে ১৮ জেলায় বজ্রসহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo বিসিবির পরিচালক নির্বাচিত হলেন তামিম ইকবাল, সর্বোচ্চ ভোটে জয় Logo মতিঝিলে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই, আহত ব্যবসায়ী Logo পাবনায় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ Logo পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে কারাদণ্ড ও জরিমানা Logo ব্রাহ্মণবাড়িয়ায় দোকানের জায়গা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০ Logo পিসিএনপির মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন জাবি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

বিশ্বের অন্যতম প্রভাবশালী বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সদস্য ড. নাহরিন ইসলাম খান।

অক্সফোর্ড ইউনিয়নের ট্রিনিটি টার্ম ২০২৬-এর প্রকাশিত কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি প্রকাশিত টার্ম কার্ডের ৮৮ নম্বর পাতায় ‘The Student-Led Uprising and the Future of Post-Revolutionary Bangladesh’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় বক্তা হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৪ জুন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এ আলোচনায় বাংলাদেশের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান, পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।

প্যানেলে ড. নাহরিন ইসলাম খানের পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং অন্তর্বর্তী সরকারের গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস অংশ নেবেন।

অক্সফোর্ড ইউনিয়নের প্রকাশিত পরিচিতিতে ড. নাহরিন ইসলাম খানকে একজন পরিবেশবিজ্ঞানী, শিক্ষাবিদ ও নীতিনির্ধারণ-সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যাপনার পাশাপাশি পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নবিষয়ক গবেষণার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

উল্লেখ্য, ১৮২৩ সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়ন বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিতর্ক সংগঠন। আন্তর্জাতিক রাজনীতি, সমাজ, অর্থনীতি এবং সমসাময়িক বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনার জন্য প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সুপরিচিত। বিভিন্ন সময়ে রাষ্ট্রপ্রধান, নোবেলজয়ী, গবেষক, লেখক ও প্রভাবশালী ব্যক্তিত্বরা এ সংগঠনের মঞ্চে বক্তব্য দিয়েছেন।

রবিবার, ৭ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ সামনে রেখে নতুন হেয়ারস্টাইলে নেইমার, ভক্তদের নজর মাঠের ফিটনেসে

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন জাবি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রকাশিত: ০৪:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬