বাংলাদেশ ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে কারাদণ্ড ও জরিমানা Logo বিশ্বকাপ সামনে রেখে নতুন হেয়ারস্টাইলে নেইমার, ভক্তদের নজর মাঠের ফিটনেসে Logo স্ত্রীকে নিয়ে চলে যাওয়ার অভিযোগে প্রেমিকের স্ত্রীকে বিয়ে, টাঙ্গাইলে চাঞ্চল্য Logo বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ছবি ব্যবহার, ফরাসি ফুটবল ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপ্পে Logo রাত ১টার মধ্যে ১৮ জেলায় বজ্রসহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo বিসিবির পরিচালক নির্বাচিত হলেন তামিম ইকবাল, সর্বোচ্চ ভোটে জয় Logo মতিঝিলে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই, আহত ব্যবসায়ী Logo পাবনায় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ Logo পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে কারাদণ্ড ও জরিমানা Logo ব্রাহ্মণবাড়িয়ায় দোকানের জায়গা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে কারাদণ্ড ও জরিমানা

বাগেরহাটের রামপাল উপজেলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে হাসান রশিদ (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার আবু সাঈদ হাওলাদারের ছেলে ইয়ামিন হাওলাদার (৩০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাংস বিক্রির বিষয়টি তদন্ত করা হয়। এ সময় ভেটেরিনারি সার্জনের প্রাথমিক পরীক্ষায় বিক্রির জন্য রাখা গরুর মাংস পচা বলে শনাক্ত করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় দুই অভিযুক্তকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উদ্ধার করা পচা গরুর মাংস জব্দ করে ধ্বংস করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে মৃত গরুর মাংস ও পচা মাংস বিক্রির অভিযোগ ছিল। অভিযানের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে সচেতন মহল বাজার তদারকি আরও জোরদার করার দাবি জানিয়ে বলেছেন, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি। তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রবিবার, ৭ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে কারাদণ্ড ও জরিমানা

পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে কারাদণ্ড ও জরিমানা

প্রকাশিত: ০৬:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬