মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:২০:২১
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্যের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:৪২
শেয়ার: mail
মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্যের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলিমের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন দক্ষিণ বালিয়াবিল গ্রামের বাসিন্দারা।

সোমবার (১ জুন) সকালে শতাধিক নারী-পুরুষ থানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এর আগে একই ইউনিয়নের সজিব হত্যা মামলায় সকালে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বিক্ষোভকারীরা দাবি করেন, আলিম মেম্বার নির্দোষ। তাই তাকে দ্রুত মুক্তি দিতে হবে। একই সঙ্গে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশ জানিয়েছে, সজিব হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটি কোনো থানা ঘেরাও কর্মসূচি ছিল না। স্থানীয়রা কিছুক্ষণ অবস্থান ও স্লোগান দেওয়ার পর সেখান থেকে চলে যান।

এর আগে, শনিবার গভীর রাতে উত্তর পুটাইল এলাকায় লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন সজিব। অভিযোগ রয়েছে, রাত দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল বাড়িটিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সজিবকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, সাবেক মেম্বার আলিমকে সজিব হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়রা মুক্তির দাবিতে থানার সামনে এসে স্লোগান দিয়ে কিছুক্ষণ অবস্থান করার পর চলে যায়।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২ জুন ২০২৬ | Globe kalprakash.com

মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্যের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে