বাংলাদেশ ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনামঃ
Logo জাবিতে শিক্ষা ও প্রশাসনে দুই নতুন উপ-উপাচার্য Logo জনগণকে কার্ডনির্ভর করার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি করুন: ফুয়াদ Logo গ্রিড প্রস্তুত, তবু অন্ধকারে চরফ্যাশন; বিদ্যুৎ সংযোগে জটিলতা Logo বেনাপোলে চেকপোস্টে ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে ৩ রাউন্ড গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Logo কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু Logo কুমিল্লায় মাদক কারবারির পক্ষে তদবিরের অভিযোগে আলোচনায় বিএনপি নেতারা Logo সীমান্তে চরম দুর্ভোগ: পুশ ইনের চেষ্টায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন ১০ নারী-শিশু-পুরুষের Logo চাঁদপুরে গবেষণাভিত্তিক ফিকশন গ্রন্থ ‘টেইল অব হিলসা অ্যান্ড আ বয়’-এর মোড়ক উন্মোচন Logo ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার Logo পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
জাবি প্রতিনিধি

জাবিতে শিক্ষা ও প্রশাসনে দুই নতুন উপ-উপাচার্য

  • কাল প্রকাশ
  • প্রকাশিত: ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • 22

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা ও প্রশাসনে দুইজন জ্যেষ্ঠ শিক্ষককে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।

শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মো. শামছুল আলম উপ-উপাচার্য (শিক্ষা) এবং অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১৩(১) ধারা অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তারা যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ—যেটি আগে হবে, সে সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এ ছাড়া তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন তারা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়ে অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, “প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহর নিকট এবং ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে।”

অপরদিকে, উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়ে অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, “আমি এত বড় দায়িত্ব পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। বিশ্ববিদ্যালয়ের কল্যাণ ও শিক্ষার্থীদের যেকোনো স্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব।”

kalprakash.com/SAS

শনিবার, ৬ জুন ২০২৬
জাবিতে শিক্ষা ও প্রশাসনে দুই নতুন উপ-উপাচার্য
জনপ্রিয় সংবাদ

জাবিতে শিক্ষা ও প্রশাসনে দুই নতুন উপ-উপাচার্য

জাবি প্রতিনিধি

জাবিতে শিক্ষা ও প্রশাসনে দুই নতুন উপ-উপাচার্য

প্রকাশিত: ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬