বাংলাদেশ ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনামঃ
Logo জাবিতে শিক্ষা ও প্রশাসনে দুই নতুন উপ-উপাচার্য Logo জনগণকে কার্ডনির্ভর করার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি করুন: ফুয়াদ Logo গ্রিড প্রস্তুত, তবু অন্ধকারে চরফ্যাশন; বিদ্যুৎ সংযোগে জটিলতা Logo বেনাপোলে চেকপোস্টে ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে ৩ রাউন্ড গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Logo কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু Logo কুমিল্লায় মাদক কারবারির পক্ষে তদবিরের অভিযোগে আলোচনায় বিএনপি নেতারা Logo সীমান্তে চরম দুর্ভোগ: পুশ ইনের চেষ্টায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন ১০ নারী-শিশু-পুরুষের Logo চাঁদপুরে গবেষণাভিত্তিক ফিকশন গ্রন্থ ‘টেইল অব হিলসা অ্যান্ড আ বয়’-এর মোড়ক উন্মোচন Logo ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার Logo পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে মাছবাহী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

নিহতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বোগমারী গ্রামের বাসিন্দা সিদ্দিক শেখ (৫৬) ও তার ছেলে দুলু মিয়া (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পিতা-পুত্র মোটরসাইকেলে করে লালমনিরহাট থেকে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ী তিস্তা নদীর চরে বাদাম উত্তোলনের কাজে যাচ্ছিলেন। পথে একটি রেলক্রসিং পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী দ্রুতগতির একটি মাছবাহী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সিদ্দিক শেখের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ৬ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জাবিতে শিক্ষা ও প্রশাসনে দুই নতুন উপ-উপাচার্য

কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬