শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:২২:০১

সড়কে শৃঙ্খলা ফেরাতে মাটিরাঙ্গায় যৌথ বাহিনীর মোবাইল কোর্ট

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:৩৩
শেয়ার: mail
সড়কে শৃঙ্খলা ফেরাতে মাটিরাঙ্গায় যৌথ বাহিনীর মোবাইল কোর্ট

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে মাটিরাঙ্গার মুসলিমপাড়া ও ১০ নম্বর এলাকায় মাটিরাঙ্গা জোনের ওয়ারেন্ট অফিসার রবিউলের নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল এবং পুলিশের ট্রাফিক সার্জেন্ট জব্বার এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র, রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ এবং ট্রাফিক আইন প্রতিপালনের বিষয়গুলো তদারকি করা হয়। বিশেষ করে যাত্রীবাহী বাসে অতিরিক্ত যাত্রী বহন এবং অতিরিক্ত গতিতে যানবাহন চালানোর অভিযোগে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রাফিক সার্জেন্ট জব্বার জানান, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৭টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান জানান, সড়কে শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৫ জুন ২০২৬ | Globe kalprakash.com

সড়কে শৃঙ্খলা ফেরাতে মাটিরাঙ্গায় যৌথ বাহিনীর মোবাইল কোর্ট

বিস্তারিত কমেন্টে