রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:০১:১১
শিরোনাম
● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’ ● অর্থনৈতিক চাপে জনরোষ: বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ ● ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার ● সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ ● কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ● পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫ ● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’ ● অর্থনৈতিক চাপে জনরোষ: বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ ● ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার ● সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ ● কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ● পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫

ভারতে সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় ইউটিউবার ছবি ভার্শনে ও তাঁর মায়ের মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:২১
শেয়ার: mail
ভারতে সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় ইউটিউবার ছবি ভার্শনে ও তাঁর মায়ের মর্মান্তিক মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার ছবি ভার্শনে এবং তাঁর মা সারিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

গত ২৫ আগস্ট সকাল ৬টার দিকে মধ্যপ্রদেশের উজ্জয়ন-গারোথ চার লেন সড়কের রামখেড়ি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ছবি ভার্শনের বয়স মাত্র ২৩ বছর। দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন সুরজপাল, শচীন ও শ্যাম। তাঁরা সবাই ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি দ্রুতগামী এসইউভি গাড়ি সড়কের ওপর চলন্ত একটি ট্রাকের পেছনে যাচ্ছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে এসইউভিটি সজোরে ট্রাকটির পেছনে আছড়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা এক নারী ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন। পরবর্তীতে উদ্ধারকর্মীরা অনেক চেষ্টার পর তাঁকে উদ্ধার করতে সক্ষম হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে বারোদ এলাকার সরকারি কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের আগর জেলার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে এনএইচএআই-এর একটি অ্যাম্বুলেন্সে করে ছবি ভার্শনে ও তাঁর মা সারিকার মরদেহ বারোদের সরকারি হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, স্বজনরা পৌঁছানোর পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

দুর্ঘটনার খবর পেয়ে বারোদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ।

ছবি ভার্শনে একজন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত সক্রিয় এই তরুণীর ইনস্টাগ্রামে দুই লাখেরও বেশি অনুসারী রয়েছে। তাঁর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ভারতে সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় ইউটিউবার ছবি ভার্শনে ও তাঁর মায়ের মর্মান্তিক মৃত্যু

বিস্তারিত কমেন্টে