রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:০৮:১১
শিরোনাম
● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’ ● অর্থনৈতিক চাপে জনরোষ: বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ ● ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার ● সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ ● কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ● পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫ ● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’ ● অর্থনৈতিক চাপে জনরোষ: বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ ● ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার ● সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ ● কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ● পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫

কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:১৩
শেয়ার: mail
কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ

অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে অত্যন্ত উৎসবমুখর, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। ইউনিয়নের ছয়টি পূজামণ্ডপে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইউনিয়নের উত্তর পোরগোলা নিকারী হাট শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পিরোজপুর সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ নকিব নাছরুল্লাহ্। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. মাজিদুল ইসলাম সূর্য।

পরিদর্শনকালে এম এ নকিব নাছরুল্লাহ্ বলেন, ‘সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে পূর্ণ আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে কোনো বিঘ্ন ছাড়াই উৎসব পালন করতে পারেন, সে জন্য আমরা সার্বক্ষণিক মাঠে থেকে ছোটখাটো বিষয়গুলো তদারকি করছি এবং সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি।’

তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ বাহিনীর পাশাপাশি স্থানীয় দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরা নিবিড় পর্যবেক্ষণ ও সহযোগিতামূলক ভূমিকা পালন করছেন।

মণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ সব প্রশাসনিক কর্মকর্তা যেকোনো ধরনের গুজব প্রতিরোধ ও শান্তিশৃঙ্খলা রক্ষায় কার্যকর ও সোচ্চার ভূমিকা পালন করছেন। এ ছাড়া দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালনের জন্য কদমতলা ইউনিয়ন পরিষদের দফাদার আবুল হোসেন ও তাঁর দলের প্রশংসনীয় ভূমিকার কথা তুলে ধরা হয়।

ধর্ম-বর্ণ নির্বিশেষে যাঁরা রাত জেগে ও কষ্ট করে উৎসবকে সুষ্ঠু রাখতে ভূমিকা রাখছেন, তাঁদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা প্রত্যাশা প্রকাশ করেন, কদমতলার সম্প্রীতির এই চিরন্তন ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ

বিস্তারিত কমেন্টে