রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৪৩:৪৮
শিরোনাম
● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’ ● অর্থনৈতিক চাপে জনরোষ: বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ ● ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার ● সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ ● কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ● পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫ ● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’ ● অর্থনৈতিক চাপে জনরোষ: বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ ● ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার ● সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ ● কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ● পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫

রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন

মেহেদী হাসান, জবি প্রতিনিধি
মেহেদী হাসান, জবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:৩১
শেয়ার: mail
রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন

রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি বাস গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘নোঙ্গর’ বাসের প্রায় অর্ধেক পুড়ে গেছে। আগুনে বাসটির ভেতরের আসনগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘নোঙ্গর’ বাসটি নরসিংদী রুটে শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত হয়। দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাসটির রং করা ও প্রয়োজনীয় মেরামতের জন্য শনিবার (১৭ অক্টোবর) মাতুয়াইলের ওই গ্যারেজে নেওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রোববার সকালে গ্যারেজে থাকা অন্য একটি বাসে পেট্রোলের কারণে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটিতে। এতে বাসটির একাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি ভেতরের আসনগুলোও নষ্ট হয়ে যায়। ফলে বাসটি মেরামত না করা পর্যন্ত ব্যবহার করা সম্ভব হবে না।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। অগ্নিকাণ্ডে বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নরসিংদী রুটে শিক্ষার্থীদের পরিবহনসেবা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, ‘আমরা গতকাল সার্ভিসিংয়ের জন্য বাসটি গ্যারেজে পাঠিয়েছিলাম। পূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় এ সময় মেরামতের কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু আজ সকালে বাজারের অন্য একটি বাসে আগুন লাগার পর তা জবির বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বাসটির যে ক্ষতি হয়েছে, তা গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে বলে তারা আমাকে নিশ্চিত করেছে। আমরা শুনেছি, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

পরিবহন প্রশাসনের আশা, দুর্গাপূজার ছুটির মধ্যেই বাসটির মেরামতকাজ শেষ করা যাবে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ ও মেরামতে প্রয়োজনীয় সময় সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। মেরামত শেষে বাসটি আবার চালু করা গেলে নরসিংদী রুটের শিক্ষার্থীরা আগের মতো পরিবহনসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন

বিস্তারিত কমেন্টে