আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবল প্রতিযোগিতা–২০২৬-এর ফাইনাল খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যকার ম্যাচটি অনাকাঙ্ক্ষিত সহিংসতা ও অনিয়মের কারণে ভেস্তে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ও সমর্থকদের চরম অসৌজন্যমূলক ও বিশৃঙ্খলাপূর্ণ আচরণের অভিযোগ তুলে খেলা বর্জন করেছে যবিপ্রবি দল। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ক্ষ্যাপ মারা খেলোয়াড় (অননুমোদিত বাহ্যিক খেলোয়াড়) নামানোর অভিযোগ তুলে টুর্নামেন্ট থেকে ওয়াকআউট করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
আজ শনিবার ফাইনাল চলাকালে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এক বিশেষ সাক্ষাৎকারে যবিপ্রবি প্রতিনিধিকে বিস্তারিত জানান খেলোয়াড়দের সঙ্গে আসা যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন।
তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে অসৎ উপায়ে অ-শিক্ষার্থীদের খেলানো হচ্ছে, এমন অভিযোগ আগেই উঠেছিল।
kalprakash.com/IM