রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৫৭:৫৬
শিরোনাম
● নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার ● ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ● নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার ● ‘সব ধরনের সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’ ● মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড ● চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ ● সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসানের হবিগঞ্জ সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ৩০ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য ● পিরোজপুরে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ● নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার ● ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ● নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার ● ‘সব ধরনের সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’ ● মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড ● চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ ● সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসানের হবিগঞ্জ সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ৩০ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য ● পিরোজপুরে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি

মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৪২
শেয়ার: mail
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের জন্য আংশিক কমিটি গঠন করা হয়েছে। উদীয়মান তরুণদের নিয়ে গঠিত এ সংগঠনের কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বাপ্পি হোসেন।

শনিবার (১৭ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী শাখাটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের কাছে জমা দিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে অনুরোধ করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম বলেন, পাবিপ্রবি শাখার সভাপতি হিসেবে মনোনীত হওয়া তাঁর জন্য আনন্দ ও দায়িত্বের বিষয়। তরুণদের লেখালেখিতে আগ্রহী করে তোলা এবং যুক্তিনির্ভর চিন্তাচর্চা ও গঠনমূলক মতপ্রকাশের পরিবেশ তৈরি করতে তিনি কাজ করতে চান। এ দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, লেখক ও সংগঠনের সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সাধারণ সম্পাদক মো. বাপ্পি হোসেন বলেন, সাহিত্যচর্চা একটি অঙ্কুরিত বীজের মতো, যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে বেড়ে ওঠে এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতা অর্জন করে। এর সৌন্দর্য যেমন সবাইকে মুগ্ধ করে, তেমনি এটি সবার উপকারেও আসে।

তিনি আরও বলেন, তারুণ্যের লেখালেখির মধ্য দিয়েই সমাজের পরিবর্তন হবে, দেশ ও জাতির সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তরুণদের সুপ্ত মেধা লেখালেখির মাধ্যমে বিকশিত করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য। এখানে তরুণেরা নিজেদের মতামত, বিশ্লেষণ, তথ্য ও উপাত্তের মাধ্যমে নিজেদের তুলে ধরবে এবং সমাধান ও সম্ভাবনা উপস্থাপনের সুযোগ পাবে।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ লেখকদের লেখালেখিতে উৎসাহিত করা এবং তাঁদের সৃজনশীল চিন্তা ও মতপ্রকাশের বিকাশে কাজ করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি

বিস্তারিত কমেন্টে