রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৫৮:০২
শিরোনাম
● নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার ● ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ● নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার ● ‘সব ধরনের সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’ ● মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড ● চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ ● সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসানের হবিগঞ্জ সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ৩০ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য ● পিরোজপুরে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ● নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার ● ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ● নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার ● ‘সব ধরনের সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’ ● মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড ● চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ ● সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসানের হবিগঞ্জ সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ৩০ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য ● পিরোজপুরে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

পিরোজপুরে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৫
শেয়ার: mail
পিরোজপুরে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পিরোজপুরে জেলা পর্যায়ে ৭ জন তরুণ-তরুণীকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ এবং অনুদানের চেক প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে জানানো হয়, ১৭ অক্টোবর সকালে কেন্দ্রীয় পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে মূল অনুষ্ঠানের সূচনা করা হয়। কেন্দ্রীয় পর্যায়ের সেই প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে বিশেষ ক্যাটাগরিতে ৩ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ১৫ জন ইয়ুথ ভলান্টিয়ারকে সরাসরি অ্যাওয়ার্ড ও অনুদান দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা পর্যায়ের অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার সমাজসেবায় বিশেষ অবদান রাখা ৭ জন সেরা ইয়ুথ ভলান্টিয়ারের হাতে অ্যাওয়ার্ডের স্মারক ও অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম রব্বানী তরুণদের মেধা ও দক্ষতার বিকাশ, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যেকোনো দুর্যোগ ও সামাজিক ব্যাধি মোকাবিলায় স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘তরুণ সমাজই একটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি। তরুণদের নিজস্ব যোগ্যতা, মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে প্রথমে আত্মনির্ভরশীল হতে হবে এবং পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তন ও নতুন বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, পিরোজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত তরুণ ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত ভলান্টিয়াররা অনুভূতি প্রকাশ করে বলেন, রাষ্ট্রীয় এ স্বীকৃতি তাঁদের ভবিষ্যতে আরও নতুন উদ্যোগে সামাজিক উন্নয়নে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুরে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে