দেশের চলমান সব ধরনের সংকট মোকাবিলায় সরকার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাকর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব মোকাবিলায় তৃণমূল পর্যায় থেকে সব হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনা মূল্যে করার ব্যবস্থা নিয়েছে সরকার। তা বাস্তবায়ন হচ্ছে কি না, সেদিকেও নজর রাখা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, সমাজের অগ্রগণ্য মানুষদের নিয়ে মানবকল্যাণ ও মানবসেবার লক্ষ্যে গড়ে উঠেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
বিএনপির এ ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, দেশজুড়ে যখন ফ্যাসিবাদী আক্রমণ তীব্র হয়ে উঠেছিল, তখনো সামাজিক কাজে এগিয়ে গিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
kalprakash.com/IM