রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:২৭:৪৮
শিরোনাম
● রোববার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ ● নীলফামারীতে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ২ ● সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক ● উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া: চিফ হুইপ নূরুল ইসলাম মণি ● হুথি সংঘাতের মধ্যে সৌদিকে ইসরায়েলের সহায়তা নিতে বললেন ট্রাম্প ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● রোববার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ ● নীলফামারীতে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ২ ● সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক ● উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া: চিফ হুইপ নূরুল ইসলাম মণি ● হুথি সংঘাতের মধ্যে সৌদিকে ইসরায়েলের সহায়তা নিতে বললেন ট্রাম্প ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে

উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া: চিফ হুইপ নূরুল ইসলাম মণি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:১৫
শেয়ার: mail
উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া: চিফ হুইপ নূরুল ইসলাম মণি

 

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি বলেছেন, তারেক রহমান গ্রামে-গঞ্জে ঘোরেন, স্বাভাবিক জীবনযাপন করেন এবং সাধারণ মানুষের কষ্ট বোঝার চেষ্টা করেন। তাঁকে তারেক জিয়া না বলে ‘আরেক জিয়া’ বললে ঠিক হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, তারেক রহমান একজন স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। তিনি একজন কর্মঠ ও মানবদরদি মানুষ। তাঁর কাজের ধরন এবং সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

তারেক রহমানের প্রতিশোধ না নেওয়ার বক্তব্য তুলে ধরে নূরুল ইসলাম মণি বলেন, শেখ হাসিনা বক্তব্যে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে খুনি বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, তারেক রহমান তাঁর এক বক্তব্যে বলেছেন, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও দেশের জন্য অনেক কাজ বাকি রয়েছে। তাই প্রতিশোধ নেওয়ার সময় নয়, বরং দেশ গঠনে মনোযোগ দেওয়া প্রয়োজন।

চিফ হুইপ বলেন, তারেক রহমানের বক্তব্য অনুযায়ী, জনগণ তাঁকে যোগ্য মনে করলে, তাঁদের পাশে থাকার বিষয়ে বিশ্বাস করলে এবং আবার ভোট দিলে তিনি দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, ক্ষমতায় থাকা বা ক্ষমতা ধরে রাখার আকাঙ্ক্ষার সঙ্গে তাঁর এই অবস্থানের পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের কর্মপরিকল্পনা তুলে ধরে নূরুল ইসলাম মণি বলেন, তিনি রাত জেগে কাজ করেন এবং মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। সরকারের প্রথম সিদ্ধান্ত হিসেবে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের সুদসহ মওকুফের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের কথা বিবেচনায় নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, তারেক রহমান ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিয়েছেন। দল-মত নির্বিশেষে দরিদ্র, অসহায় এবং স্বামী পরিত্যক্ত নারীদের সহায়তার জন্য ৫০ লাখ মানুষকে এই কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আওতায় প্রতি মাসে আড়াই হাজার টাকা সহায়তার কথা বলা হয়েছে। পাশাপাশি শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল, বিনা মূল্যে বই বিতরণ, শিক্ষক নিয়োগ এবং ইংরেজি দক্ষতা বাড়ানোর বিশেষ কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে চিফ হুইপ বলেন, শিক্ষার্থীরা যেন নিজেরা কাজ শিখে স্বাবলম্বী হতে পারে এবং অন্যদেরও কাজ শেখাতে পারে, সে জন্য দেশের সব শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, তারেক রহমান দেশকে বাঁচাতে চান এবং নারী ও মায়েদের ক্ষমতায়নের মাধ্যমে তাঁদের সামাজিক অবস্থান শক্তিশালী করতে চান। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে মেয়েদের বিনা মূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণের কথা উল্লেখ করেন। পাশাপাশি মেয়েরা স্নাতকোত্তর (এমএ) পর্যন্ত পড়াশোনা করতে চাইলে সরকার সব খরচ বহন করবে—এমন সিদ্ধান্তের কথাও জানান তিনি।

জিয়াউর রহমানের অবদান তুলে ধরে নূরুল ইসলাম মণি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর দেশে খাদ্যসংকট ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিন বছরের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন বলে তিনি দাবি করেন। এ ছাড়া খাল খনন, কৃষিকাজ, গার্মেন্টস শিল্পের বিকাশ এবং হাঁস-মুরগি পালনের মতো উদ্যোগেও জিয়াউর রহমানের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন তিনি।

শারদীয় দুর্গোৎসব ও হিন্দু সম্প্রদায়ের অধিকার প্রসঙ্গে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই; সংবিধান অনুযায়ী সব নাগরিকের অধিকার সমান। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে বসবাস করার আহ্বান জানান তিনি।

নূরুল ইসলাম মণি বলেন, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে দুর্গাপূজার জন্য চার কোটি টাকা চাওয়া হয়েছিল। তবে তারেক রহমান এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি টাকা দিয়েছেন। এ ছাড়া আগে যেখানে এক দিনের বেশি ছুটি দেওয়া হয়নি, সেখানে এ বছর পাঁচ দিনের ছুটি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া: চিফ হুইপ নূরুল ইসলাম মণি

বিস্তারিত কমেন্টে