শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫৮:১০
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

শিবচরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের চোকদারের নির্বাচনী জনসভা

এইচ এম সাইদুর রহমান, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
এইচ এম সাইদুর রহমান, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:০৯
শেয়ার: mail
শিবচরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের চোকদারের নির্বাচনী জনসভা

মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. জুবায়ের চোকদারের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বাদ মাগরিব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দরানীকান্দি এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হয়।

ভান্ডারীকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হোসেন বেপারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জামায়াতের আমির সরোয়ার হোসেন মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভান্ডারীকান্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কারী শাকিল মাহমুদ খান। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. মুজিবুর রহমান শিকদার।

বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁরা চেয়ারম্যান পদপ্রার্থী মো. জুবায়ের চোকদারের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং তাঁর প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় পর্যায়ে জনগণের সেবা নিশ্চিত করা এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নির্বাচনে জনগণের সমর্থন অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা জোরদার এবং সাধারণ ভোটারদের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরার বিষয়ে আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুজ্জামান মোল্লা, পাঁচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আশকার উদ্দিন শাহিন ঢালী, উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বোরহান ঢালী এবং ভান্ডারীকান্দি ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুদাসসির রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শিবচরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের চোকদারের নির্বাচনী জনসভা

বিস্তারিত কমেন্টে