যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মফিজুর রহমান মফিজের শারীরিক সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বাদ আসর মণিরামপুর পৌরসভার তাহেরপুরে মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করেন তাহেরপুর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হাই, মকবুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, খান শফিয়ার, মিজানুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন ক্যাডেট স্কিম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান কবীর আজিজী। এ সময় মো. মফিজুর রহমান মফিজের দ্রুত শারীরিক সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
kalprakash.com/IM