রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫৭:৫৫
শিরোনাম
● হুথির দাবির পর সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ● আজ মন্ত্রিসভায় উঠছে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব ● রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ● সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী ● ক্ষেতলালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত না থাকারও অভিযোগ ● নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার ● ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ● নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার ● ‘সব ধরনের সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’ ● মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড ● হুথির দাবির পর সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ● আজ মন্ত্রিসভায় উঠছে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব ● রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ● সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী ● ক্ষেতলালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত না থাকারও অভিযোগ ● নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার ● ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ● নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার ● ‘সব ধরনের সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’ ● মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড

ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৪২
শেয়ার: mail
ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে জড়ো হওয়া ভক্তদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেপরোয়া ট্রাক তুলে দেওয়ার মর্মান্তিক ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ছিনোর দিক থেকে আসা ধানবোঝাই একটি ভারী ট্রাক নির্ধারিত ঢাল বেয়ে নেমে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে রাস্তায় থাকা ভক্তদের পিষে দিয়ে শীতলা মাতা মন্দিরের মূল গেট ও প্রাচীর ভেঙে ঢুকে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবরাত্রি উপলক্ষে ওই এলাকায় ভক্তদের ভিড় ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অনেকে হতাহত হন। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে করে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

গোয়ালিয়রের কালেক্টর রুচিকা চৌহান জানান, দুর্ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৫ থেকে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকিরা সামান্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া ডিউটিরত দুই পুলিশ সদস্যও এ দুর্ঘটনায় আহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২

বিস্তারিত কমেন্টে