রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৩৯:৫৭
শিরোনাম
● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’ ● অর্থনৈতিক চাপে জনরোষ: বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ ● ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার ● সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ ● কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ● পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫ ● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’ ● অর্থনৈতিক চাপে জনরোষ: বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ ● ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার ● সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ ● কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ● পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫

ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:৫১
শেয়ার: mail
ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে

তরুণদের আত্মকর্মসংস্থান ও নতুন উদ্যোগ উৎসাহিত করতে বিশেষ অর্থায়ন সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির আওতায় নতুন ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থ সহায়তা পেতে পারেন। দেশের ৫৬টি জেলার সব উপজেলায় আগামী ১ নভেম্বর থেকে এ সুবিধার জন্য আবেদন নেওয়া শুরু হবে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন কর্মসংস্থান তৈরি এবং উদ্ভাবনী উদ্যোগ ছড়িয়ে দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সঠিক উদ্যোক্তা চিহ্নিত করে তাঁদের নতুন ব্যবসা শুরু কিংবা বিদ্যমান ব্যবসার প্রসারে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক।

অর্থায়নের ধরন ও শর্ত

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই কর্মসূচির অধীনে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে পেতে পারেন।

বয়সসীমা: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।

স্থায়ী বাসস্থান: যে উপজেলার জন্য আবেদন করা হবে, প্রার্থীকে অবশ্যই সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

ব্যবসায়িক পরিকল্পনা: নতুন ব্যবসায়িক পরিকল্পনা বা উদ্ভাবনী চিন্তা থাকলেই আবেদন করা যাবে। আগে থেকে ব্যবসা থাকার কোনো বাধ্যবাধকতা নেই।

অযোগ্যতা: যাঁরা ইতিমধ্যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নিয়েছেন, ঋণখেলাপি কিংবা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত, তাঁরা এই অর্থায়নের জন্য বিবেচ্য হবেন না।

ইতিমধ্যে সাড়া জাগানো আবেদন

এর আগে প্রথম পর্যায়ে ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আটটি জেলার (মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা) ৬৪টি উপজেলায় আবেদন গ্রহণ করা হয়। এতে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে এবং মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়ে নেত্রকোণা জেলায়।

আবেদনের নিয়ম

আগ্রহী তরুণদের ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদনের ফরম বাংলাদেশ ব্যাংকের মূল ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টাল (www.bb.org.bd/smespd_portal) থেকে সংগ্রহ করা যাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে

বিস্তারিত কমেন্টে