রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৭:৪৭
শিরোনাম
বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা

নালিতাবাড়ীতে ১২ দিনে নিখোঁজ ৫ মাদরাসা ছাত্র, বাড়ছে উদ্বেগ

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:৩২
শেয়ার: mail
নালিতাবাড়ীতে ১২ দিনে নিখোঁজ ৫ মাদরাসা ছাত্র, বাড়ছে উদ্বেগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাত্র ১২ দিনের ব্যবধানে পাঁচ মাদরাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে হওয়ায় তাদের পরিবার উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। একই উপজেলার বিভিন্ন স্থান থেকে পৃথক সময়ে তারা নিখোঁজ হলেও ঘটনাগুলো নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ইসরাফিল (১৫) গত ২৭ মে সকালে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।

এরপর গত ৬ জুন নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার এলাকায় অবস্থিত তাহফিজুল কোরআন মডেল মাদরাসার ছাত্র খন্দকার মাশরাফি (১৩) নিখোঁজ হয়। মাদরাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে উপজেলার পাঁচগাঁও গ্রামের বাসিন্দা।

সর্বশেষ গত ৭ জুন উপজেলার পাঁচগাঁও গ্রামের ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসা থেকে একই গ্রামের তিন শিক্ষার্থী—রাব্বানী (১১), তোফায়েল (১২) ও রাসেল (১৩)—একসঙ্গে নিখোঁজ হয়। স্বজনদের দাবি, দুপুরের পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

স্থানীয়দের ভাষ্যমতে, নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে রাব্বানী ও তোফায়েল অতীতেও কয়েকবার বাড়ি ও মাদরাসা থেকে চলে গিয়েছিল। পরে আত্মীয়স্বজনদের বাড়ি থেকে তাদের ফিরিয়ে আনা হয়। পড়াশোনার প্রতি অনীহার কারণে তারা প্রায়ই মাদরাসা থেকে পালিয়ে যেত বলে জানা গেছে।

তবে অল্প সময়ের মধ্যে একই উপজেলায় পাঁচ শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত হয়ে পড়েছেন।

নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন, ইসরাফিল ও মাশরাফির পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাঁচগাঁও থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীর অভিভাবকরাও জিডি করতে থানায় এসেছেন। নিখোঁজ শিশুদের সন্ধানে পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ করে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

নালিতাবাড়ীতে ১২ দিনে নিখোঁজ ৫ মাদরাসা ছাত্র, বাড়ছে উদ্বেগ

বিস্তারিত কমেন্টে