বাংলাদেশ ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে “সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী ফলক উন্মোচনের মাধ্যমে এ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা করেন।

উদ্বোধনকালে সিএমপি পুলিশ কমিশনার বলেন, সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের মাধ্যমে নাগরিকদের অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেক আইডি ও অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হবে। ঘটনার ধরন অনুযায়ী তাৎক্ষণিক করণীয় বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, সাইবার অপরাধ সংক্রান্ত স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএস ও অন্যান্য ডিজিটাল তথ্য সংরক্ষণে সহায়তা করা হবে। পাশাপাশি পাসওয়ার্ড সুরক্ষা, গোপনীয়তা রক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে পরামর্শ দেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন বা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগেও সহায়তা প্রদান করা হবে।

সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও দিকনির্দেশনা প্রদানই এ সেন্টারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধনকালে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহমেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক–পশ্চিম) জনাব নিষ্কৃতি চাকমা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক–দক্ষিণ) জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মো. গোলাম রুহুল কুদ্দুস; উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আমিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (ডিবি–বন্দর) জনাব কাজী মো. আবদুর রহীম; উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) জনাব মো. হাসান মোস্তফা স্বপন; উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ বদিউজ্জামান, পিএসসি—সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ৯ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন

প্রকাশিত: ০৪:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬