রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:২৩:৩১
শিরোনাম
● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত

হিজবুল্লাহর হামলায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত, সীমান্তে উত্তেজনা বাড়ছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ৩:৪০
শেয়ার: mail
হিজবুল্লাহর হামলায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত, সীমান্তে উত্তেজনা বাড়ছে

লেবাননের সাথে সদ্য স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পরও হিজবুল্লাহর হামলায় দক্ষিণ লেবাননের পৃথক ঘটনায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। চলতি সপ্তাহের শেষদিকে এ ঘটনা ঘটে বলে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে। বিষয়টি সিএনএনের সাংবাদিক ওরেন লিবারম্যানের প্রতিবেদনে উঠে এসেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিনের মধ্যেই হিজবুল্লাহর হামলায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তাদের তথ্য অনুযায়ী, গত তিন দিনে পৃথক ঘটনায় মোট তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

আইডিএফের বিবৃতিতে বলা হয়, শনিবার দক্ষিণ লেবাননে ২৩ বছর বয়সী ক্যাপ্টেন শাহার গালমা নিহত হন। এর আগের দিন শুক্রবার সার্জেন্ট ওহাদ ইয়ারি এবং তারও আগে বৃহস্পতিবার ২১ বছর বয়সী ক্যাপ্টেন এইতান লেমবার্গ নিহত হন।

সামরিক সূত্র অনুযায়ী, গত কয়েক মাসে লেবানন সীমান্ত ও দক্ষিণাঞ্চলে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ সময় একজন বেসামরিক ঠিকাদারের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানানো হয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হলেও হিজবুল্লাহ এটিকে ইসরায়েলের একতরফা শর্ত হিসেবে প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি জানিয়েছে, গাজা ও লেবানন থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।

kalprakash.com/IH

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

হিজবুল্লাহর হামলায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত, সীমান্তে উত্তেজনা বাড়ছে

বিস্তারিত কমেন্টে