বাংলাদেশ ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে তাকে ছদ্মনাম “সুমাইয়া” হিসেবে উল্লেখ করা হলো।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) চিতলমারী থানায় দায়ের করা মামলাটি নং-০২ এবং জিআর নং-৭২/২০২৬ হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(১) ধারায় দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ঝালোডাঙ্গা গ্রামের বাসিন্দা এক ব্যক্তি (পরিচয় গোপন রাখা হয়েছে) তার মেয়ের ওপর সংঘটিত ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৭ জুন দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে শিশুটি অভিযুক্তের শিশু পুত্রকে ডাকতে গেলে অভিযুক্ত পরিমল ভক্ত (৪৬) তাকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি টের পেয়ে স্থানীয় এক ব্যক্তি অভিযুক্তের বাড়িতে গেলে শিশুটিকে ঘরের ভেতরে দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিশুটিকে অন্য দরজা দিয়ে বের করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

শিশুটির পরিবারের পক্ষ থেকে ৯ জুন থানায় মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে অভিযুক্ত হিসেবে ঝালোডাঙ্গা গ্রামের মৃত গিরিশচন্দ্র ভক্তের ছেলে পরিমল ভক্তের নাম উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য মামলা দায়েরের আগেই পুলিশ অভিযুক্ত পরিমল ভক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। চিতলমারী থানা সূত্রে জানা গেছে, গত ৮ জুন রাতে অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি পরিমল ভক্তকে আটক করা হয় ও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ ৯জুন তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি-ভারপ্রাপ্ত) রোকেয়া খানম বলেন, “ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মঙ্গলবার, ৯ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশিত: ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬