বাংলাদেশ ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

এমবিই খেতাবে ভূষিত হলেন বাংলাদেশি আবু তাহের

সংগৃহীত ছবি

লন্ডনের ঐতিহাসিক উইন্ডসর ক্যাসেল-এ রাজকীয় অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব আবু তাহেরকে এমবিই খেতাবে ভূষিত করা হয়েছে।

বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রিন্স উইলিয়ামের হাত থেকে তিনি ‘মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (MBE)’ সম্মাননা গ্রহণ করেন। দীর্ঘদিনের পেশাগত সাফল্য, সাহিত্যচর্চা, সমাজসেবা এবং কমিউনিটি উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ খেতাবে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে রাজপরিবারের সদস্য, বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা— সহধর্মিণী মিতা তাহের, মেয়ে অনিকা তাহের এবং ছেলে তামিম তাহের।

সম্মাননা গ্রহণের পর আবু তাহের বলেন, এই অর্জন আমার জন্য গর্ব ও সম্মানের। এটি আমাকে সমাজ ও মানুষের কল্যাণে আরও কাজ করতে অনুপ্রাণিত করবে। তিনি তার এই অর্জন পরিবার, সহকর্মী এবং প্রবাসী কমিউনিটির মানুষদের উৎসর্গ করেন।

প্রবাসে দীর্ঘদিন ধরে তিনি পেশাগত কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। বিশেষ করে ‘Heaven Care Home’ প্রকল্পের মাধ্যমে বৃদ্ধ ও অসহায় মানুষের জন্য নিরাপদ আবাসন গড়ে তোলার উদ্যোগে তিনি কাজ করছেন।

তিন দশকের বেশি সময় ধরে সমাজসেবা ও কমিউনিটি উন্নয়নে তার অবদান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তাকে একটি অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

kalprakash.com/SS

রবিবার, ১৭ মে ২০২৬
এমবিই খেতাবে ভূষিত হলেন বাংলাদেশি আবু তাহের
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

এমবিই খেতাবে ভূষিত হলেন বাংলাদেশি আবু তাহের

প্রকাশিত: ১১:৫৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬