বাংলাদেশ ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

৪৫ দিন বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি, জুনে ফের আলোচনা

সংগৃহীত ছবি

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট।

তিনি জানান, আগামী ২ ও ৩ জুন ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে চতুর্থ দফার আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার সরাসরি বৈঠক শুরু হয়। লেবাননের প্রতিনিধি দলে ছিলেন সাবেক রাষ্ট্রদূত সাইমন কারাম, রাষ্ট্রদূত নাদা হামাদেহ মুআওয়াদ এবং সামরিক কর্মকর্তারা। অন্যদিকে ইসরায়েলি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। বৈঠকে যুক্তরাষ্ট্রের লেবানন ও ইসরায়েলবিষয়ক দূত মিশেল ইসা ও মাইক হাকাবিও উপস্থিত ছিলেন।

গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্ত উত্তেজনার পর ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। পরে দুই দফায় এর মেয়াদ বাড়ানো হয়।

তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে সংঘর্ষ পুরোপুরি থামেনি। তেবনিন, হারুফ ও বেইত ইয়াহুনসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। পাল্টা হিসেবে হিজবুল্লাহও ড্রোন, রকেট ও গোলাবর্ষণের মাধ্যমে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৯৫১ জন নিহত এবং ৮ হাজার ৯৮৮ জন আহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

kalprakash.com/SS
শনিবার, ১৬ মে ২০২৬
৪৫ দিন বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি, জুনে ফের আলোচনা
জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী

৪৫ দিন বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি, জুনে ফের আলোচনা

প্রকাশিত: ০৩:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬