বাংলাদেশ ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা
চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার

বাগেরহাটের চিতলমারী উপজেলায় চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার দিকে চিতলমারী সরকারি খাদ্যগুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কাওছার আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিফাত আল মারুফ, খাদ্য পরিদর্শক মুহাইমিনুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আহসান হাবীব ঠান্ডু, চর বানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদ শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলনসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

উপজেলা খাদ্য বিভাগের সূত্র জানায়, উপজেলার ১ হাজার ১৯৮ জন কৃষকের আবেদনের ভিত্তিতে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৬ টাকা। ফলে প্রতি মণ ধানের জন্য কৃষকরা পাচ্ছেন ১ হাজার ৪৪০ টাকা। আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত এ সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।

খাদ্য পরিদর্শক মুহাইমিনুল ইসলাম বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই সরকার এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন।

kalprakash.com/SAS

শুক্রবার, ১৫ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার

চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার

প্রকাশিত: ১২:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬