রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:১০:০০

চুয়াডাঙ্গা শহরের মাছপট্টি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:৫৩
শেয়ার: mail
চুয়াডাঙ্গা শহরের মাছপট্টি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা শহরের মাছপট্টি এলাকা থেকে লাল টেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে শহরের রেলস্টেশন রোড এলাকার মাছপট্টি থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মাছপট্টি এলাকায় একটি বিদ্যুতের খুঁটির পাশে লাল টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। নিরাপত্তার স্বার্থে উদ্ধার করা বোমাসদৃশ বস্তুটি একটি পানিভর্তি বালতিতে রাখা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি একটি বোমাসদৃশ বস্তু বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর এটি প্রকৃতপক্ষে কী, তা নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীরা জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে যেতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গা শহরের মাছপট্টি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

বিস্তারিত কমেন্টে