বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৫৭:০৫
শিরোনাম
● ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারে বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব ● নেতানিয়াহুর বিদায় কি নিশ্চিত? ফের প্রধানমন্ত্রী হওয়া ‘প্রায় অসম্ভব’ ● কক্সবাজারে ২০ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন ● ৭০ বছর পর ইস্তাম্বুলে ফিরছে প্রাচীন মসজিদ ● ইসলামী ব্যাংকিংয়ের প্রথম লাইসেন্স পেল উজবেকিস্তানের ওপেন ব্যাংক ● ১২টি ভাষায় কথা বলতে পারে অসিনের ৭ বছরের মেয়ে ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারে বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব ● নেতানিয়াহুর বিদায় কি নিশ্চিত? ফের প্রধানমন্ত্রী হওয়া ‘প্রায় অসম্ভব’ ● কক্সবাজারে ২০ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন ● ৭০ বছর পর ইস্তাম্বুলে ফিরছে প্রাচীন মসজিদ ● ইসলামী ব্যাংকিংয়ের প্রথম লাইসেন্স পেল উজবেকিস্তানের ওপেন ব্যাংক ● ১২টি ভাষায় কথা বলতে পারে অসিনের ৭ বছরের মেয়ে ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১২টি ভাষায় কথা বলতে পারে অসিনের ৭ বছরের মেয়ে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৪১
শেয়ার: mail
১২টি ভাষায় কথা বলতে পারে অসিনের ৭ বছরের মেয়ে

অনলাইন ডেস্ক: দক্ষিণী সিনেমা থেকে বলিউড—অভিনয় দক্ষতা ও সৌন্দর্য দিয়ে দর্শকের মন জয় করেছিলেন অভিনেত্রী অসিন। আমির খান ও সালমান খানের মতো তারকাদের বিপরীতে অভিনয় করেও পেয়েছিলেন সাফল্য। তবে দীর্ঘদিন বিনোদন অঙ্গনে থাকেননি তিনি। বিয়ের পর সংসারেই মনোযোগ দেন এই অভিনেত্রী। এবার সাত বছর বয়সী মেয়ের অসাধারণ ভাষাগত দক্ষতার কারণে আলোচনায় এসেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অসিন ও তাঁর স্বামী মাইক্রোম্যাক্সের অন্যতম প্রতিষ্ঠাতা রাহুল শর্মার মেয়ে অরিন রায়ন শর্মা প্রায় ১২টি ভাষা বুঝতে ও বলতে পারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের এই দক্ষতার কথা জানান রাহুল শর্মা। তিনি বলেন, আমাদের মেয়ের বয়স এখন মাত্র সাত বছর। অথচ কোরীয়, জাপানি, থাই ও চীনা ভাষাসহ প্রায় ১২টি ভাষা বুঝতে এবং বলতে পারে সে। আর আমি দুটি ভাষা বলতেই হিমশিম খাই। ইংরেজি আর হিন্দিতেই আটকে রয়েছি।

রাহুল আরও জানান, সাত বছর বয়সী অরিনকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয় না। এমনকি তাঁদের বাড়িতে টেলিভিশনও নেই।

এ বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত অরিনকে কোনো স্ক্রিনের সামনে বসতে দিইনি। বাড়িতে টেলিভিশন নেই, মোবাইল ফোনও ব্যবহার করতে দিই না। আমাদের বাড়িতে শুধু বই রয়েছে। মনে হয়, অরিনের স্কুলের থেকেও আমাদের বাড়িতে বেশি বই আছে।

সাক্ষাৎকারে স্ত্রী অসিনের কথাও উল্লেখ করেন রাহুল। তিনি অভিনেত্রীকে নিজের দুঃসময়ের সাহস হিসেবে বর্ণনা করেন। অসিনকে বিয়ে করার সিদ্ধান্তকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেও মনে করেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

১২টি ভাষায় কথা বলতে পারে অসিনের ৭ বছরের মেয়ে

বিস্তারিত কমেন্টে