মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১২:৫২
শিরোনাম
● ইসরায়েলে ভোটগ্রহণ, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চাপে নেতানিয়াহু ● ২০২৭ সালের শেষে স্বর্ণের দাম হতে পারে ৩ লাখ ২৩ হাজার টাকা! ● বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, অনিয়মের প্রাথমিক তথ্য মিলেছে ● সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, জিম্মি পাঁচ জেলে উদ্ধার ● সৌদির দুই অঞ্চল লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, প্রতিহতের দাবি জোটের ● মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত চান প্রধানমন্ত্রী ● ফ্যামিলি কার্ড, নারীর স্বচ্ছলতা ও তৃণমূলের স্বনির্ভরতা সরকারের অগ্রাধিকার: মাহ্দী আমিন ● কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি ● পাবিপ্রবিতে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি ছাত্রদলের, উপাচার্য বরাবর স্মারকলিপি ● ইবির ৯ আবাসিক হলে ছাত্রদলের ডিপ ফ্রিজ বিতরণ ● ইসরায়েলে ভোটগ্রহণ, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চাপে নেতানিয়াহু ● ২০২৭ সালের শেষে স্বর্ণের দাম হতে পারে ৩ লাখ ২৩ হাজার টাকা! ● বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, অনিয়মের প্রাথমিক তথ্য মিলেছে ● সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, জিম্মি পাঁচ জেলে উদ্ধার ● সৌদির দুই অঞ্চল লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, প্রতিহতের দাবি জোটের ● মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত চান প্রধানমন্ত্রী ● ফ্যামিলি কার্ড, নারীর স্বচ্ছলতা ও তৃণমূলের স্বনির্ভরতা সরকারের অগ্রাধিকার: মাহ্দী আমিন ● কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি ● পাবিপ্রবিতে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি ছাত্রদলের, উপাচার্য বরাবর স্মারকলিপি ● ইবির ৯ আবাসিক হলে ছাত্রদলের ডিপ ফ্রিজ বিতরণ

মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন সুজাত শিমুল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:২৬
শেয়ার: mail
মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন সুজাত শিমুল

মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল ও তাঁর স্ত্রী জান্নাতুন নেছা। এক বিশেষ ভাবনা থেকে বিয়েতে দেনমোহরের জন্য এই অঙ্ক বেছে নিয়েছেন নবদম্পতি।

গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের কাছের মানুষেরা উপস্থিত ছিলেন। জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তির সঙ্গে যুক্ত। বিয়ের আনুষ্ঠানিকতার চেয়ে তাঁদের দেনমোহরের অঙ্কটি নিয়েই এখন বেশি কৌতূহল।

এ নিয়ে সুজাত শিমুল জানান, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তাঁরা চেয়েছিলেন দেনমোহরের অঙ্কটি হবে ব্যতিক্রমী। দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত এবং বিশেষ অর্থবহ একটি সংখ্যা খুঁজছিলেন তাঁরা। সেই ভাবনা থেকেই আসে ৯৯৯-এর ধারণা।

জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করে সেবা নেওয়া যায়। পরিচিত এই নম্বরের সঙ্গে বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের যোগসূত্র খুঁজে পেয়েছেন তাঁরা। শিমুলের ভাষায়, বিয়ে জীবনের প্রয়োজনীয় একটি অংশ, যার মধ্য দিয়ে শুরু হয় নতুন অধ্যায় এবং আসে এক ধরনের পূর্ণতা।

এদিকে রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই অভিনেতা লেখেন, ‘প্রিয় সুহৃদ, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীজন, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই বলে যে, অত্যন্ত স্বল্প সময়ের ব্যবধানে গতকাল (শনিবার) সন্ধ্যায় মিরপুরস্থ একটি রেস্তোরাঁয় আমাদের বিয়ের বাগদান অনুষ্ঠান সম্পন্ন করায় আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাতে পারিনি।’

তিনি আরও লেখেন, ‘একান্তই পরিবারের স্বজনদের উপস্থিতিতেই এই আয়োজন স্বল্প পরিসরে সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বর মাসে আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই মূল আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের দাম্পত্যজীবন সুখের হয়।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন সুজাত শিমুল

বিস্তারিত কমেন্টে