মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০২:৫৬
শিরোনাম
● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ

সৌদির দুই অঞ্চল লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, প্রতিহতের দাবি জোটের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:১৭
শেয়ার: mail
সৌদির দুই অঞ্চল লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, প্রতিহতের দাবি জোটের

সৌদি আরবের দুটি অঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার (২৭ অক্টোবর) জোটটি এ তথ্য জানায়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। এ ছাড়া সৌদির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া চারটি ড্রোনও প্রতিহত করা হয়েছে বলে জোট জানিয়েছে।

এদিকে সম্ভাব্য শত্রুতামূলক হামলার আশঙ্কায় সৌদি আরবের সিভিল ডিফেন্স পূর্বাঞ্চল ও খারজ গভর্নরেটে আগাম সতর্কতা জারি করে। পরে সংস্থাটি জানায়, উভয় এলাকায় বিপদ কেটে গেছে।

সম্প্রতি সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। গত মাসে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো দখল করে বাব আল-মানদেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার পর সৌদি নেতৃত্বাধীন জোট তাদের বিরুদ্ধে হামলা জোরদার করে। গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে আঞ্চলিক উত্তেজনাও বেড়েছে।

বাব আল-মানদেব প্রণালি বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা এই প্রণালি দিয়ে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ চলাচল করে। উপসাগরীয় দেশগুলোর জ্বালানি পরিবহনের ক্ষেত্রেও নৌপথটি গুরুত্বপূর্ণ।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে যুদ্ধবিরতি হয়। এর ফলে রাজধানী সানার নিয়ন্ত্রণে থাকা হুতিদের সঙ্গে জোটের লড়াই অনেকটাই কমে এসেছিল। তবে সাম্প্রতিক সময়ে সংঘাত আবারও বেড়েছে।

ইরানের সমর্থনপুষ্ট হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে।

সূত্র: রয়টার্স

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সৌদির দুই অঞ্চল লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, প্রতিহতের দাবি জোটের

বিস্তারিত কমেন্টে